ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সিলেট-৩ আসনের সংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ads

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।


বৃহস্পতিবার (১১ মার্চ) এক শোকবার্তায় রাষ্ট্রপতি প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।উল্লেখ্য,করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহমুদ উস সামাদ চৌধুরী।


করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়লে গত ৮ মার্চ ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি হন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

ads
ads
ads

Our Facebook Page